ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ইতালিতে বিএনপির প্রভিন্সিয়াল শাখার কমিটি ঘোষণা

ইতালিতে বিএনপির প্রভিন্সিয়াল শাখার কমিটি ঘোষণা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৯:১৮

ইতালির বন্দর নগরী নপলীতে বিএনপির নতুন প্রভিন্সিয়াল কমিটি ঘোষণা হয়েছে। ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন দলীয় প্যাডে শনিবার কমিটির অনুমোদন দেন।

মিজানুর রহমান বাচ্চু সভাপতি, গোলাম আক্তার লিটন সিনিয়র সহ-সভাপতি, মো. মনির হোসেন সাধারণ সম্পাদক, মঞ্জুর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, সানাউল্লাহ সানি সাংগঠনিক সম্পাদক, মামুন আলম মাহবুব ১নং সদস্য এবং আব্দুল গনিকে প্রধান উপদেষ্টা করে নাপলীর, পালমা কাম্পানীয়া, সানজোসেফ ও সানজেন্নারো প্রভিন্সিয়াল এই নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইতালি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে প্রেরণের জন্য নির্দেশ দেন নেতৃবৃন্দ।

কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের।

আরও পড়ুন

×