অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন রাশেদ শ্রাবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ১০:১২
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মাননা পেয়েছেন সাংবাদিক, গবেষক, কমিউনিটি ওয়ার্কার ও বাংলাদেশি তরুণ রাশেদ শ্রাবন। সামাজিক কাজে বিশেষ অবদান রাখায়, বিশেষত কোভিড-১৯-মোকাবিলায় অস্ট্রেলিয়ার কমিউনিটি ওয়ার্কার হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন তিনি।
বাংলাদেশি হিসেবে এই প্রথম কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মাননা পেয়েছেন। এটিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পুরস্কার পাওয়ার পর রাশেদ শ্রাবন বলেন, ‘আমি সব প্রবাসীর জন্য এই পুরস্কার উৎসর্গ করলাম। এই পুরস্কার অস্ট্রেলিয়ার বুকে বাংলাদেশকে আরো শক্তিশালী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।’
রাশেদ শ্রাবন একজন সাংবাদিক। তিনি এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।