তরুণ শিক্ষার্থীদের স্মার্টসহায়
.
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০০:৫৯
এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরিপ্রস্তুতির জন্য AI ব্যবহার করে বানানো অ্যাপ ‘স্মার্ট সহায়’ জুলাই এর প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ ধরনের অ্যাপ বাংলাদেশে এই প্রথম। অ্যাপটি ব্যবহার করে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্ট পদ্ধতিতে প্রস্তুতি নিতে পারবে। এতে একদিকে যেমন তাদের সময় ও পরিশ্রম কমে যাবে, তেমনি প্রতিটি ব্যবহারকারী তার নিজস্ব দুর্বলতা ও দক্ষতার ভিত্তিতে সাজানো প্রশ্ন দিয়ে অনুশীলন করতে পাবে; যা মূল পরীক্ষায় সফলতার সম্ভাবনা অনেক বাড়িয়ে তুলবে।
ইতিবাচক সাড়া
গুগল প্লে-স্টোরে প্রকাশের আগেই ট্রায়াল চালানো হয় শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর ওপর। এতে অংশগ্রহণকারীরা ১০-১৫% দ্রুততার সঙ্গে প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছে এবং গড়পড়তা ৫-১০ নম্বর বেশি পেয়েছে। অ্যাপটির উদ্যোক্তা মো. আব্দুল্লাহ আল নাসিম বলেন, ‘আমাদের স্মার্ট অ্যানালাইসিস ও সাজেশন ফিচারের মাধ্যমে ৬০ থেকে ৮০ ভাগ প্রশ্নের টপিক পরীক্ষায় কমন এসেছে; যা অ্যাপ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’
বিশেষ ফিচারগুলো যা স্মার্ট সহায়কে আলাদা করে
স্মার্ট টপিক অ্যানালাইসিস ও AI সাজেশন: পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে প্রাসঙ্গিক টপিক সাজেশন দেয়।
ফ্ল্যাশকার্ড ফিচার: কোন প্রশ্ন বারবার ভুল করছেন বা শিখতে সময় লাগছে–তা সহজে চিহ্নিত করে স্মার্ট রিভিশনে সাহায্য করে।
পার্সোনালাইজড এক্সাম: নিজের দুর্বল টপিক অনুযায়ী আলাদা করে মডেল টেস্ট দেওয়ার সুযোগ। সঙ্গে রয়েছে বিগত বছরের প্রশ্নব্যাংক।
স্মার্ট ডাউট সল্ভ: এসএসসি, এইচএসসি, ভর্তি ও চাকরি পরীক্ষার যেকোনো প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর পাওয়া যাবে–টাইপ করে, বাংলিশে, হাতে লিখে, ছবি তুলে কিংবা বইয়ের ছবি আপলোড করেও।
সাবস্ক্রিপশন ও প্যাকেজ
অ্যাপে রয়েছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা প্যাকেজ। এসএসসি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরিপ্রস্তুতির জন্যও যুক্ত হয়েছে যৌক্তিক মূল্যের একাধিক প্যাকেজ। ১ মাস, ৩ মাস, ৬ মাস বা ১ বছরের মেয়াদে প্যাকেজ কেনা যাবে, যার মধ্যে সর্বোচ্চ ৬টি স্মার্ট ফিচার একসঙ্গে ব্যবহার করা সম্ভব।
তবে প্যাকেজ না কিনেও অ্যাপের প্রতিটি ফিচার সীমিত পরিসরে ফ্রিতে ব্যবহার করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। পূর্ণ সুবিধা নিতে হলে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে।
আগামীর পরিকল্পনা
বর্তমানে অ্যাপটি এমসিকিউ ও সৃজনশীলভিত্তিক প্রশ্ন ও প্রস্তুতিতে কাজ করছে। তবে শিগগিরই এইচএসসি ও চাকরি পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে কাজ শুরু হবে এবং iOS -এ অ্যাপটি প্রকাশের পরিকল্পনাও রয়েছে। ‘স্মার্ট সহায়’ অ্যাপটি ‘আমার ই-স্কুল’ এবং ‘পাইওনিয়ার আলফা’-এর প্রযুক্তি দল কর্তৃক ডেভেলপ করা হয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীর দুর্বলতা ও কনফিউশন চিহ্নিত করে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই অনুযায়ী প্রস্তুতি সাজায় এবং পরীক্ষার আগেই আত্মবিশ্বাস এনে দেয়। u
- বিষয় :
- তরুণী
