ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচেতনতা

একাকিত্ব পছন্দ আপনার?

একাকিত্ব পছন্দ আপনার?
×

শাকিলা ইশরাত

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

পরিবার ভালো লাগে না আপনার। একান্ত প্রিয় মানুষটি, যার কাছে আপনার মনের সব গোপন কথা শেয়ার করতেন; তাকেও মেনে নিতে পারছেন না। আপনার ভেতর কেবল একটাই ভাবনা, একাকি থাকলেই ভালো। অথবা অন্যের কোনো একটা সম্পর্কের খারাপ দিকটা দেখেও আপনি হয়তো এমন মনোভাবাপন্ন হয়ে উঠতে পারেন। এই একাকি থাকতে গিয়ে আপনি যে ধরনের সম্যায় পড়তে পারেন, চলুন সেদিকে চোখ দেওয়া যাক-

দূরত্বের প্রভাব: যে পরিবারে আপনার জন্ম থেকে বেড়ে ওঠা, সেই পরিবারটাকে হুট করে আপনি দূরে ঠেলে দিচ্ছেন। এতে করে পরিবার এবং আপনার মাঝে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে খারাপ প্রভাবটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে।

তিরিক্ষি মেজাজ: হুট করেই আপনার মেজাজ তিরিক্ষি হয়ে যেতে পারে কিংবা যেতে পারে বিগড়ে। একাকিত্ব থেকে এর চেয়ে ভালো কি-ই-বা আশা করতে পারেন আপনি? 
নিজের প্রতি অবহেলা: শরীরের প্রতি আপনার এতদিন যে মায়া কাজ করত, তা আস্তে আস্তে জ্বলে মোমের মতো গলে পড়ে যাবে। আপনি হারিয়ে ফেলতে পারেন শরীরের সব মায়া। ফলে যে কোনো সময় অমানবিক হয়ে নিজের শরীরেই কাটাকুটি চালানোর মতো জঘন্য কাজ করে বসতে পারেন আপনি। 
মাদকের আয় আয় ডাক: মাদক আপনাকে তখন কাছে ডাকতে পারে। পাশের বেঞ্চে খুব আদর করে বসিয়ে মাদকতার বিষ ছড়িয়ে দেবে আপনার আদুরে গায়ে। তখন আপনিও তাতে বুদ হয়ে ভুলে যাবেন নিজের শরীরের কথা। শরীরটা একান্তই আপনার। একাকিত্বটাকে আপন না করে তাকে যতটা পারেন দূরে ঠেলে দিন। নিজেকে তখন ঠিকই নতুন করে আবিষ্কার করতে পারবেন। 

আরও পড়ুন

×