জেনে নিন মানসিক চাপের ১০ কারণ
চিকিৎসকের কাছে দৌড়ানোর আগে জেনে নিন মানসিক চাপের প্রধান ১০ সমস্যা ছবি : সংগ্রহ
মুসাফির পারভেজ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৭:২৮
মানসিক চাপের কারণে ডাক্তারের কাছে দৌড়ানোর আগেই জেনে নিন মানসিক চাপের প্রধান ১০ সমস্যা। এর কারণ জেনে নিজেই সচেতন হতে পারেন-
হৃদরোগ
বহুদিন থেকেই গবেষকরা বলছেন, মানসিক চাপের কারণে রক্তচাপ বেড়ে যায় আর হৃদস্পন্দনও। ঠিক কারণটা না জানা গেলেও এর মানসিক চাপ থেকে যুক্ত করা মুটিয়ে যাওয়া আর ধূমপান হৃদরোগের ভয়াবহ অবনতি ঘটায় পরোক্ষভাবে।
হাঁপানি
গবেষণায় দেখা যায়, মানসিক চাপ হাঁপানি আরও বাড়িয়ে দেয়। গবেষণায় এও প্রমাণিত, বাবা-মার মানসিক চাপের কারণে হাঁপানি তাদের থেকে বাচ্চাদের ওপরও প্রভাব ফেলে।
মুটিয়ে যাওয়া
শরীরে জমে যাওয়া মেদ ঠেলে দেয় গুরুতর সব স্বাস্থ্যগত সমস্যার দিকে। মানসিক চাপ থাকলে শরীরে কর্টেসল হরমোন বেড়ে যায়।
ডায়াবেটিস
মানসিক চাপ দু’ভাবে ডায়াবেটিসকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। প্রথমত, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মদ্যপান ইত্যাদি। দ্বিতীয়ত, মানসিক চাপে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় টাইপ-২ ডায়াবেটিক রোগীদের।
মাথা ধরা
মাথা ধরার কারণগুলোর মধ্যে প্রধান মানসিক চাপ। শুধু সাধারণ টেনশনের জন্য সৃষ্ট মাথাব্যথা নয়; এমনকি মাইগ্রেনের কারণও মানসিক চাপ।
হতাশা আর দুশ্চিন্তা
মানসিক চাপ, হতাশা আর দুশ্চিন্তার মধ্যেও একটা সম্পর্ক আছে।
গ্যাস্ট্রো-ইন্টেস্টিনালের সমস্যা
মানসিক চাপের কারণে গ্যাস্ট্রো-ইন্টেস্টিনালের নানা সমস্যার কারণ ক্রনিক হার্টবার্ন থেকে শুরু করে বদহজম হতে পারে।
আলঝেইমার রোগ
গবেষণা অনুযায়ী মানসিক চাপ আলঝেইমার রোগকে ত্বরান্বিত করে।
দ্রুত বুড়িয়ে যাওয়া
মানসিক চাপে মানুষ দ্রুত বুড়িয়ে যায়।
অকাল মৃত্যু
যারা নিয়মিত মানসিক চাপের মোকাবিলা করেন তাদের ওপর এক জরিপে দেখা গেছে, তাদের সমবয়সীদের থেকে তারা ৬০ শতাংশ বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন।
নিয়মিত মানসিক চাপ ঠেলে দেয় এমন এক শারীরতাত্ত্বিক অবস্থায়, যাতে আমাদের শারীরিক সমস্যা ঘটে। u
- বিষয় :
- মানসিক চাপ