শিল্পকলা একাডেমিতে সাধুমেলা
গান, দর্শন, সাধুসঙ্গে মুখর বাউলকুঞ্জ
শিল্পকলা একাডেমিতে সাধুমেলার ৭০তম আসরে গতকাল সোমবার গান পরিবেশনার পাশাপাশি লালনতত্ত্ব নিয়ে আলোচনা হয় সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:৪৯
| প্রিন্ট সংস্করণ
বাউল গানের সুরে বারবার লালন সাঁইজির মানবধর্ম, সাম্য, সহমর্মিতা ও অসাম্প্রদায়িকতার চিরন্তন আহ্বান ফিরিয়ে আনার ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউলকুঞ্জে বসেছিল পূর্ণিমা তিথির সাধুমেলা। গতকাল সোমবার বিকেলে সাধুমেলার ৭০তম আসরে আরও ছিল লালনতত্ত্বের আলোচনা এবং সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে লালনের দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন লালন গবেষক আবু ইসহাক ও সৈয়দ জাহিদ হাসান। এরপর ‘সাধুসঙ্গ’ বাউল দলের শিল্পীদের কণ্ঠে লালনের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ পরিবেশনার মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক পর্বের সূচনা হয়।
একে একে লালনের মুখে মুখে ফেরা ও দর্শননির্ভর গান পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলার এবং বিশিষ্ট বাউলশিল্পীরা। এ পর্বে অংশ নেন টুনটুন ফকির, দিল আফরোজ রেবা, রাজ্জাক বাউল, লতিফ শাহ, আরিফ বাউল, শমির বাউল, চন্দনা মজুমদার ও সফি মণ্ডল। একক পরিবেশনায় আরও অংশ নেন করিম বাউল, তৃপ্তি রেবারিও, নয়ন, ওমর আলী, কৃষ্ণ, ফারুক (বড়), মুক্তার বাউল, মেহবুব বাউল, এলিজা পুতুল, শাহীন বাউল, লাভলী শেখ, রুমা আক্তার, উপমা আক্তার, আয়নাল হক বাউল, আফসানা হক ইমু এবং ডলি মণ্ডল।
সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলা এই সাধুমেলায় সম্মিলিত পরিবেশনায় অংশ নেন জাকারিয়া শেখ, আধারী মিলন, টিটো বাউল, সুবর্ণা আক্তার, লতা মণ্ডল, আখি আঞ্জুম, দেলয়ার বয়াতি, দীপা বাউল, গোপাল, শিপু রানী দাস, লিনা, সৃষ্টি মনি, শিরীন সুলতানা, সজীব, স্বর্ণ, তকবির, অনন্য চৌধুরী, পলি, মিতুল, মিরাজ, তানিয়া, সেন্টু গাজী, মিনা পাগলী, নিলয়, শামীম বাউল, ফারুক (ছোট), মানিক দেওয়ান, জাহিদ, জহির, শিফা, সুরাইয়া আক্তার উর্মি, সেলিম, নুসরাত জাহান লিলি, ভুট্টো, শাহেদ আলী ও আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।
- বিষয় :
- শিল্পকলা একাডেমি