ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা লিট ফেস্ট’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়-ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০২:১২ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৩:৩৬
আগামী বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে সাহিত্য সম্মেলন ঢাকা লিট ফেস্ট। শেষ হবে ৯ নভেম্বর। দেশ ও বিদেশের প্রথিতযশা সাহিত্যিকরা এ আয়োজনে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ ও আরও অনেকে।
সাদাফ সায্ বলেন, ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন।
দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে বলে জানান তিনি।
- বিষয় :
- ঢাকা লিট ফেস্ট