ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পূজার আয়োজন

পূজার আয়োজন
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

লা রিভ 
ক’দিন পরেই শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব–দুর্গাপূজা। উৎসবমুখর এই সময়ে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে পূজা কালেকশন ২০২৬।  লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা শান্তি ও সম্প্রীতির প্রতীক। পূজার উৎসবের আনন্দ, রং, ঐক্য ও ঐতিহ্যই লা রিভ পূজা কালেকশনের অনুপ্রেরণা।’ পূজা কালেকশনে ঐতিহ্যবাহী উৎসবের পোশাকের পাশাপাশি চলতি ফল ২০২৬ সিজনের ট্রেন্ড, প্যাটার্ন, কালার প্যালেট ও প্রিন্ট স্টোরির ফিউশন দেখা যাবে। ঐতিহ্যবাহী লাল-সাদা রংকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল ’২৬ কালেকশনের প্যালেট। ট্রান্সফর্মেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার, সি-কেল্প এর মতো আর্থি ও ডিপটোনের সেঙ্গে গ্রিন গ্লো, ইলেকট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগো অ্যাকসেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।  

টুয়েলভ 
উৎসবের আবহ, ঐতিহ্য ও সমকালীন রুচিকে একসঙ্গে ধারণ করে এবারের দুর্গাপূজার আয়োজন সাজিয়েছে দেশের ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। তাদের ২০২৬ সালের পূজা সংগ্রহে উঠে এসেছে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কোলাম ও শান্তিনিকেতনের আলপনার নকশা। পোশাকের ধরন, নকশার বৈচিত্র্য এবং বয়সভেদে সাজের সুযোগ–সব মিলিয়ে সংগ্রহটি তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ পারিবারিক উৎসবের পোশাক ভাবনা সামনে রেখে। এই সংগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নকশার ভাবনায়। টুয়েলভ ক্লদিং সেই ঐতিহ্যকে পোশাকে এনেছে পরিমিত ও আধুনিক বিন্যাসে। কুর্তির বুকের মাঝামাঝি অংশ, গলার কাছের নকশা কিংবা ওপরের অংশে গোলাকার অলংকরণে কোলামের ছাপ দেখা যায়। সালোয়ার-কামিজে আবার নকশাটি ব্যবহৃত হয়েছে পোশাকের নিচের প্রান্ত ও ওড়নার বিস্তৃত অংশে। পুরুষদের পাঞ্জাবিতেও বুকের পকেট, গলা ও হাতার প্রান্তে জ্যামিতিক রেখার ব্যবহার রাখা হয়েছে। 

আরও পড়ুন

×