ঈশ্বরদীতে বৈশাখী উৎসব
পাবনার দাশুড়িয়ার ট্রাস্ট এগ্রো কেমিক্যালস প্রাঙ্গণে ফটোসেশনে ঈশ্বরদীর সুহৃদরা
সেলিম সরদার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৭:০৬
| প্রিন্ট সংস্করণ
পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে বরাবরের মতোই, তবে সেই চেনা রোদে এখন তারুণ্যের নতুন ছটা। এক সময় বৈশাখ মানেই ছিল কেবল রমনার বটমূল কিংবা মঙ্গল শোভাযাত্রা। বর্তমান প্রজন্মের কাছে বৈশাখ মানে শিকড়ের টানে নিজেকে নতুন করে আবিষ্কার করা। পরনে তাঁতের শাড়ি কিংবা সুতির পাঞ্জাবি থাকলেও, তাদের ভাবনায় থাকছে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক সুনিপুণ মেলবন্ধন।
ডিজিটাল দুনিয়ার ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে আজকের তারুণ্যদীপ্ত মানুষেরা মেতে উঠছে লোকজ মেলা, পথচিত্র কিংবা পাড়ার আড্ডায়। তাদের কাছে বৈশাখ মানে শুধু একটি মাস নয়, বরং নিজের সত্তাকে বাঙালি পরিচয়ে রাঙিয়ে নেওয়ার এক অনন্য উৎসব। মাটির ঘ্রাণ আর নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে কীভাবে এই নতুন প্রজন্ম আগলে রাখছে হাজার বছরের এই সংস্কৃতিকে সে এক অন্যরকম গল্প সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট এমন আবহে আয়োজন করে ‘সুহৃদ বৈশাখী উৎসব’। শহরের কোলাহল ছেড়ে ২১ এপ্রিল দাশুড়িয়ার গ্রামীণ পরিবেশে দিনভর আনন্দ আড্ডা আয়োজনে এ উৎসব উদযাপন করেন সুহৃদরা। দাশুড়িয়ার ‘ট্রাস্ট এগ্রো কেমিক্যালস’-এর সবুজ চত্বরে আয়োজিত বৈশাখী উৎসবে সুহৃদরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, সুহৃদ সমাবেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, উবিনীগ ও নয়া কৃষি আন্দোলনের ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আজমিরা খাতুন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, ট্রাস্ট এগ্রো কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক অনুজ পারভেজ পাভেল, মানাব সভাপতি মাসুম পারভেজ কল্লোল, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বাবু, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক মোস্তাক আহমেদ, ঐশী টেলিকমের স্বত্বাধিকারী আব্দুস সামাদ, বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী আমান উল্লাহ আমান, বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা তাহেরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন, ব্যবসায়ী তানজিরুল আলম মিটো, রফিকুল ইসলাম বাচ্চু, ফারজানা ফেরদৌস পুষ্প।
সুহৃদ সভাপতি আর. কে. বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আয়োজন সমন্বয় করেন সুহৃদ দুর্জয় ইসলাম লিমন মণ্ডল। এতে সুহৃদ তানহা ইসলাম শিমুল, ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, সজিবুর রহমান, অ্যাডভোকেট আলী আজম, খন্দকার আলমাস হোসেন হিটু, খায়রুল ইসলাম সবুজসহ অন্যরা অংশগ্রহণ করেন।
সমন্বয়ক, ঈশ্বরদী সুহৃদ
- বিষয় :
- উৎসব মণ্ডল
