ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বিদ্যালয়হীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ

বিদ্যালয়হীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ
×

কর্মপরিকল্পনা সভায় বগুড়ার সুহৃদরা

আসলাম হোসাইন 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:২৬

| প্রিন্ট সংস্করণ

যে সংগঠন সময়ের প্রয়োজনকে ধারণ করে, সেই সংগঠনই মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। সমাজের পরিবর্তন, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এবং আগামীদিনের পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়েই এগিয়ে চলার প্রত্যয়ে কাজ করছে সমকাল সুহৃদ সমাবেশ। স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধ তৈরিতে বগুড়া সুহৃদ সমাবেশ সক্রিয় ভূমিকা পালন করছে। 
বগুড়া সুহৃদ সভাপতি আবু মোত্তালেব মানিকের সভাপতিত্বে বগুড়া মহানগরের আল-আমিন কমপ্লেক্সের মোবাইল লাইফ সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা।
সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সদস্যদের সৃজনশীল ও মননশীল চর্চা আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বসহকারে আলোচনাসহ সরকারি আজিজুল হক কলেজ শাখা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের প্রস্তুতি গ্রহণ করা হয়।
এ ছাড়া সংগঠনের কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং জেলার সার্বিক সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমকালের উত্তরাঞ্চল ব্যুরো প্রতিনিধি লিমন বাসার। এ সময় আরও বক্তব্য দেন–বগুড়া ব্যুরো প্রতিনিধি এসএম কাওসার, বগুড়া জেলা সুহৃদ সমাবেশের সভাপতি আবু মোত্তালেব মানিক, সিনিয়র সহসভাপতি সাজিয়া আফরিন সোমা, সহসভাপতি শেখর রায় ও মশিউর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, দপ্তর সম্পাদক মানিক রতন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য শানেওয়াজ শাওন এবং সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য আবু সাঈম মিয়া, হৃদয় হোসেন, সারজেল হোসেন, আব্দুর রউফ, মেহজাবিন বিনতে শ্রুতি, তমালিকা আক্তার ও রাকিবুল ইসলাম।
সভার সমাপনী বক্তব্যে আবু মোত্তালেব মানিক জানান, সুহৃদ সমাবেশ মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের এক চলমান অঙ্গীকার। সমাজ ও মানুষের কল্যাণে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে আরও সক্রিয়, শক্তিশালী ও জনমুখী সুহৃদ সমাবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, বগুড়া

আরও পড়ুন

×