ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবীজির স্মৃতিবিজড়িত বিরে গারস কুয়া

নবীজির স্মৃতিবিজড়িত বিরে গারস কুয়া
×

ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:০৯ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৩:১২

বিরে গারস কুয়াটির অবস্থান মদিনার কুবা মসজিদের কাছে। মহানবী (সা.)-এর জীবন ও কর্মের সঙ্গে এই কুয়া বেশ স্মৃতিবিজড়িত।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইসলামের প্রাথমিক যুগে কুয়াটি খনন করেছিলেন সাদ বিন খাইসামা বিন আল-হারিসের দাদা মালিক বিন আল-নাহহাত। কুয়াটির অবস্থান মদিনার আল-আওয়ালি জেলার বাথহান উপত্যকায়, যা মসজিদে নববি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে।

মহানবী (সা.) এই কুয়ার পানি পান করতেন, অজু করতেন এবং গোসলও করতেন। হজরত আলী (রা.) বলেন, রাসুল (সা.) অসিয়ত করেছিলেন, ইন্তেকালের পর এই কুয়ার পানি দিয়ে যেন তাঁকে গোসল দেওয়া হয়। আলী (রা.) সেই নবীজির (সা.) অসিয়ত বাস্তবায়ন করেছিলেন।

বিরে গারস কুয়া বর্তমানে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্রতিদিন প্রচুর দর্শনার্থী কুয়াটি দেখতে আসেন। কুয়াটি ১১ মিটার গভীর এবং ৩.৩ মিটার চওড়া। বর্তমানে কুয়াটি লোহার নেট দিয়ে ঘেরা, তবে পানি তোলার ব্যবস্থা আছে। 

আরও পড়ুন

×