ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হারিয়ে গেলে যা করবেন

হারিয়ে গেলে যা করবেন
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:২১ | আপডেট: ০৬ মে ২০২৬ | ২২:০৩

সৌদি আরবে হজ করতে গিয়ে নতুন পরিবেশে যে কেউ হারিয়ে যেতে পারেন। শুরুতেই আপনার সঙ্গীকে চিনিয়ে দিন হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করবেন। দলছুট হয়ে গেলে বা হারিয়ে গেলে অস্থির বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ঠান্ডা মাথায় নিচের কাজগুলো করবেন। 

আপনার মুঠোফোন চালু থাকলে, সঙ্গীকে ফোন দিতে পারেন। নিজের ফোন দিয়ে কল করা সম্ভব না হলে, সেখানে অনেক প্রবাসী বাংলাদেশিকে পাবেন, তাদের সাহায্য নিন। তাদের সাহায্য নিয়ে মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসে চলে যান। 

বাংলাদেশ হজ অফিস মক্কার ঠিকানা : ইব্রাহিম খলিল রোডে মিসফালাহ কার পার্কিংয়ের উল্টো দিকে। 

মদিনায় হজ অফিসের ঠিকানা :  মসজিদে নববির উত্তর (ওহুদ পাহাড়) দিকে কিং ফাহাদ গেট, অর্থাৎ ২১ নম্বর গেট দিয়ে বের হয়ে বাঙালি মার্কেটের পরে টপ টেনের উল্টো পাশে বাংলাদেশ হজ অফিস।

আরও পড়ুন

×