ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি২০: একজনকে একটির বেশি টিকিট নয়

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি২০: একজনকে একটির বেশি টিকিট নয়
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০২:২২ | আপডেট: ০৯ মার্চ ২০২০ | ০২:২৯

দেশের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি২০ ম্যাচে মাঠে দর্শক সমাগম কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে একজনের কাছে একটির বেশি টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, আগে প্রতি ম্যাচে একজনকে সর্বোচ্চ তিনটি টিকিট দেওয়া হতো। তবে আজ একজন একটি টিকিটই কিনতে পারবেন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মাঠে দর্শক সমাগম কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে সোমবার সন্ধ্যায় ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার।

আরও পড়ুন

×