ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বক্সার সেলিমের সামনে ইতিহাসের হাতছানি

বক্সার সেলিমের সামনে ইতিহাসের হাতছানি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৭:৩৬

এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছিল বক্সিং থেকে। ১৯৮৬ সিউল এশিয়াডে লাইট হেভিওয়েট ক্যাটেগরিতে ব্রোঞ্জপদক জিতেছিলেন মোশাররফ হোসেন। এবার তাঁর পাশে নাম লেখার সুযোগ সেলিম হোসেনের। 

আজ ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে বক্সিং রিংয়ে নামবেন তিনি। পুরুষ ৫৭ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে জাপানের শুদাই হারাদার বিপক্ষে খেলবেন সেলিম। হ্যাংঝু জিমনেশিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই বাউট। 

এই ম্যাচকে সামনে রেখে গেমস ভিলেজে নিজ কোচ শফিউল ইসলাম মাসুদকে সঙ্গে করে অনুশীলন করে যাচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবেন সেলিম। আর নিশ্চিত হবে পদক। এর আগে শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন সেলিম।

আরও পড়ুন

×