ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লার ক্যাম্পে রাসেল ও নারিন 

কুমিল্লার ক্যাম্পে রাসেল ও নারিন 
×

চট্টগ্রামে কুমিল্লার টিম হোটেলে রাসেল ও নারিন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:২৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৪৬

টি-২০ ক্রিকেটের বড় নাম আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। টি-২০’র ফেরিওয়ালা এই দুই ক্রিকেটার এবার বিপিএল মাতাতে এসেছেন। সব ঠিকঠাক গেলে কুমিল্লার পরবর্তী ম্যাচে মাঠে দেখা যাবে তাদের।  

বিপিএলে খেলতে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। চট্টগ্রামে দলের হোটেলে উঠেছেন তারা।

সোমবার কুমিল্লা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ওই ম্যাচ দিয়ে এবারের বিপিএল আসর শুরু করবেন এই দুই তারকা। তাদের পিএসএলে খেলার প্রস্তাব থাকলেও বিপিএলকে বেছে নিয়েছেন তারা।  

আরও পড়ুন

×