রাসেলের তাণ্ডবে দুইশ' পেরোনো সংগ্রহ কলকাতার
ছবি- বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ২২:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ | ২২:০৯
ইডেন গার্ডেন্সে দেখা মিলল আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডব। তার ঝোড়ো ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে বড় লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আন্দ্রে রাসেলের, ৭ ছক্কা ও তিন চারে ২৫ বলের সৌজন্যে। কলকাতাকে হারাতে ২০৯ রান তুলতে হবে হায়দরাবাদকে।
ইডেন গার্ডেনে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। রান পাননি সুনিল নারিন (২), ভেঙ্কটেশ আয়ার (৭), অধিনায়ক শ্রেয়াস আয়ার (০) আর নিতিশ রানা (৯)। তবে একপ্রান্ত আগলে রেখে ওপেনিংয়ে নামা ফিল সল্ট খেললেন ৪০ বলে ৫৪ রানের ইনিংস। ছয় নম্বরে নেমে ১৭ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দিলেন রমনদ্বীপ সিং। তারপরও ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স।
এরপর ইডেন গার্ডেন্সে শুরু হয় রাসেলের তাণ্ডব। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। যে ইনিংসে ভর করেই ৭ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে ফেললো কলকাতা। অর্থাৎ জিততে হলে ২০৯ করতে হবে হায়দরাবাদকে। রাসেল ছাড়াও শেষদিকে ১৫ বলে ২৩ করেন রিঙ্কু সিং।
হায়দরাবাদের টি নটরাজন ৩২ রানে নেন ৩টি উইকেট। দুই উইকেট নেন মায়াঙ্ক মার্কন্ডে। ৩২ রান খরচায় এক উইকেট শিকার প্যাট কামিন্সের।
- বিষয় :
- আইপিএল-২০২৪
- আন্দ্রে রাসেল