ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে শার্দুলের অনুশীলন

ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে শার্দুলের অনুশীলন
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০১:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের দু’মাসের লকডাউনে ফিটনেস নিয়েই বেশি কাজ করেছেন ক্রিকেটাররা। ওজন না কমুক, যেন না বাড়ে সেদিকেই খেয়াল রেখেছেন বেশি। কিন্তু ব্যাট নিয়ে অনুশীলনে নামা কিংবা দৌড়ে বোলিং করতে পারেননি ভারতের ক্রিকেটাররা। সেই লকডাউন 'ভাঙলেন' শার্দুল ঠাকুর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে শুরু করলেন অনুশীলন।

মহারাষ্ট্রের পালঘর জেলার বইসারে এক স্থানীয় মাঠে বল নিয়ে গা ঘামাতে লেগে যান তিনি। মহারাষ্ট্র সরকার ব্যক্তিগত অনুশীলনের জন্য অরেঞ্জ ও গ্রিন জোনে স্টেডিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেখানে দর্শক যেতে পারবেন না। একাই তাই অনুশীলন শুরু করতে হয়েছে শার্দুলকে। তার বোলিং অনুশীলনের ছবি টুইটারেও দিয়েছেন শার্দুল। 

মুম্বাই থেকে ১১০ কিলোমিটার দূরের বইসারে পালঘর দাহানু তালুকা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে এই নেট সেশন। সেখানেই বোলিং অনুশীলন শুরু করেছেন ভারতের হয়ে একটি টেস্ট, ১১ ওয়ানডে ও ১৫ টি-২০ খেলা শার্দুল।

অনুশীলনে ফেরা নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 'দু'মাস পরে অনুশীলন শুরু করতে পেরে ভালো লাগছে।' তবে অনুশীলনের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বোলাররা নিজে বল সংক্রমণমুক্ত করে নিয়ে আসছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্কতার খাতিরে বল সরবরাহ করা হচ্ছে না।  ইনডোরে ঢোকার আগে দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

×