ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

শ্রীলংকায় এশিয়া কাপ নিয়ে ভারতের পাল্টি

শ্রীলংকায় এশিয়া কাপ নিয়ে ভারতের পাল্টি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৫:০৩

করোনা সংকট কাটিয়ে উঠেছে শ্রীলংকা। তারা তাই এশিয়া কাপ আয়োজন করতে চায়। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু সমঝোতা করে পিসিবি আসরটি শ্রীলংকাকে আয়োজনের স্বত্ব দিয়েছে। বিনিময়ে ২০২২ এশিয়া কাপ আয়োজন করবে তারা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর বেরোয়। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টি দিয়েছে। তারা দাবি করেছে, এসিসির সভায় এমন কোন সিদ্ধান্তই হয়নি।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে টাইমস অব ইন্ডিয়াকে জানানো হয়েছে, 'শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তের খবর কোত্থেকে বেরিয়েছে আমরা জানি না। খবরটা এতো দ্রুত ছড়িয়েছে দেখে আমরা বিস্মিত। বিসিসিআই পরিষ্কার করে জানাচ্ছে, এসিসির সভায় এশিয়া কাপের কোন সিদ্ধান্ত হয়নি। বোর্ড একথা বলতে বলতে ক্লান্ত। বিসিসিআই কেবল জিম্বাবুয়ে এবং শ্রীলংকা সিরিজ নিয়েই সিদ্ধান্ত দিয়েছে।'

এর আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাম্মি ডি সিলভা সংবাদ মাধ্যমকে জানান, এসিসিআই শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও তাদের কথা হয়েছে। তারাও সমঝোতায় এসেছে। এসিসির অনলাইন বৈঠক তারা এয়িশা কাপ আয়োজনের সবুজ সংকেত পেয়েছে।

এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে আয়োজন করা হতে পারে বলে খবর বেরোয়। আর এশিয়া কাপের জন্য আইপিএল সংক্ষিপ্ত করতে হতে পারে। বিসিসিআই সে সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে। এশিয়া কাপ হলে আইপিএলের বাজার কমে যাবে। ভালো সম্প্রচার স্বত্ব পাওয়া যাবে না। এশিয়া কাপের জন্য সেই ক্ষতি মানবে না বিসিসিআই। তারা তাই জানিয়ে দিয়েছে, 'বিসিসিআই ভারতের স্বার্থ দেখবে না-কি পাকিস্তানের?'

আরও পড়ুন

×