ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন
×

ব্রাজিলের অনুশীলনের দৃশ্য। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৫:৪০

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতা দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ব্রাজিল। ওই ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনে হাইতির বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে শুরুর একাদশে ঢুকেছেন রাইট ব্যাক দানিলো। মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন রজার ইবানেজ। স্ট্রাইকার পজিশনে শুরুর একাদশে জায়গা পেয়েছেন ম্যাথিউস কুনিয়া। প্রথম ম্যাচে ইগোর থিয়াগো ছিলেন একাদশে।

গুঞ্জন ছিল, কাসেমিরো ও গ্যাব্রিয়েল মাগালহায়েস বিশ্রাম পাবেন। তবে ব্রাজিলের কোচ ডন কার্লো আনচেলত্তি তাদের শুরুর একাদশে রেখেছেন। খেলছেন লুকাস পাকুয়েতাও। ব্রাজিলের সংবাদ মাধ্যম এই ম্যাচ দিয়ে ৪-২-৪ ফর্মেশনে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে কোচ ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজিয়েছেন।

ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেজ, লুকাস পাকুয়েতা, রাফিনিয়া, ম্যাথিউয়স কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র। 

আরও পড়ুন

×