সাইবারির গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
ব্রাজিলের পর স্কটল্যান্ডের বিপক্ষে গোল পাওয়া সাইবারির উদযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:২১
বিশ্বকাপের চলতি আসরে আফ্রিকার দলগুলো চমক দেখিয়েছে। কিন্তু গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে ইউরোপের কোন দলকে হারাতে পারেনি। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এসে ওই গেরো কাটাল মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে তুলে নিল ১-০ গোলের জয়।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বোস্টনে শুরু হওয়া ম্যাচে শুরুর ২ মিনিটের মধ্যে গোল করেন মরক্কোর তরুণ স্ট্রাইকার ইসমাইল সাইবারি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততর সময়ে করা তার একমাত্র ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আটলান্টাস লায়নরা।
ম্যাচে অবশ্য মরক্কো গোল করার মতো অনেকগুলো সুযোগই তৈরি করেছিল। গোলের লক্ষ্যে নেওয়া তিনটি শট থেকে গোল ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু ছোট জয় নিয়েই আশরাফ হাকিমিদের সন্তুষ্ট থাকতে হয়েছে। স্কটল্যান্ড খুব একটা আলো কাড়তে পারেনি। ম্যাচে বলার মতো ছয়টি আক্রমণ তুললেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে পরীক্ষা নেওয়ার মতো তা যথেষ্ট ছিল না।
এই জয়ে মরক্কোর গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে যাওয়ার পথ অনেকটা পরিষ্কার হয়ে গেল। গ্রুপের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামতে আফ্রিকার দলটি। শক্তি ও ফর্মের বিচারে ওই ম্যাচে জয় পাওয়া উচিত ব্রাহিম দিয়াজ-আয়ূব বৌয়াদ্দিদের। শেষ ম্যাচে জয় বা ড্র পেলেও শেষ ৩২ এ উঠে যাবে দলটি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
