হঠাৎ মাঠে কোহলি ভক্ত
নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠের ভেতর প্রবেশ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন তারই এক ভক্ত-পিটিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:১৯
নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠের ভেতর প্রবেশ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন তারই এক ভক্ত। শনিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টে এ ঘটনা ঘটে।
হঠাৎ করেই মাঠের ভেতর প্রবেশ করে দৌড়ে কোহলির সামনে যাওয়ার চেষ্টা করেন ২২ বছর বয়সী সুরাজ বিশ্বাস। নিরাপত্তকর্মীরা এ কাণ্ড দেখে দৌড়ে তাকে আটকান এবং মাঠ থেকে বের করার চেষ্টা করেন। খবর ইন্ডিয়া টু ড
সুরাজ বিশ্বাসের শরীরে বিরাট কোহলি লেখা ট্যাটু ছিল এবং তার মুখে লেখা ছিল ‘ভিকে’। কোহলি’র নাম লেখা টি-শার্টও পরেছিলেন তিনি।
মাঠের নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, সুরাজ বিশ্বাসকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, ইন্দোরে তিন দিনে বাংলাদেশ দল নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচটা হেরেছে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে।
- বিষয় :
- বিরাট কোহলি
