ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুশফিক খুলনায়, তামিম ঢাকায়

মুশফিক খুলনায়, তামিম ঢাকায়
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৮:০৯

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। 

লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে খুলনা টাইগার্স নিয়েছে মুশফিকুর রহিমকে। 

জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে নিয়েছে ঢাকা প্লাটুন। 

এছাড়া রাজশাহী নিয়েছে লিটন দাসকে। চট্টগ্রাম দলে নিয়েছে মাহমুদউল্লাহকে। রংপুর নিয়েছে মুস্তাফিজুর রহমানকে।

প্রথম দুই রাউন্ড শেষে দল পেয়েছেন যারা:

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়

খুলনা টাইগার্স: মুশফিকুর রহীম, শফিউল ইসলাম,

রাজশাহী রয়েলস : লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব,

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস

রংপুর রেঞ্জার্স : মোস্তাফিজুর রহমান, নাইম শেখ,

কুমিল্লা ওয়ারিয়র্স : সৌম্য সরকার, আল-আমিন হোসেন

সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন

আরও পড়ুন

×