ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

পরাজয় মানতে না পেরে প্রতিপক্ষকে কামড়

পরাজয় মানতে না পেরে প্রতিপক্ষকে কামড়
×

টাইসনের সেই স্মৃতি অলিম্পিক বক্সিংয়ে ফিরিয়ে আনলেন ইউনেস বাল্লা। ছবি-ইউরোস্পোর্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১ | ০০:০৯

ইভান্ডার হলিফিল্ডের কানে কামড় দেওয়াটা লজ্জার অধ্যায় হয়ে আছে কিংবদন্তি বক্সার মাইক টাইসনের ক্যারিয়ারে। ১৯৯৭ সালের টাইসনের সেই স্মৃতি অলিম্পিক বক্সিংয়ে ফিরিয়ে আনলেন মরক্কোর ইউনেস বাল্লা। ছেলেদের হেভিওয়েটে এই বক্সার কানে কামড় দিয়ে বসেন নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ডেভিড নিকাকে।

শেষ ষোলর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে দুবারের কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী নিউজিল্যান্ডের ডেভিড নিকার বিপক্ষে ৮১-৯১ কেজি ক্যাটাগরিতে লড়ছিলেন মরক্কোর বক্সার ইউনেস বাল্লা। হার যখন প্রায় নিশ্চিত তখন নিকার কানে কামড় বসিয়ে দেন ইউনেস। অবশ্য ঠিকমতো দাঁত বসাতে ব্যর্থ হন এই মরক্কোর বক্সার।

পরে স্পোর্টস স্পিরিটের বিরোধী কর্মকাণ্ডের কারণে ইউনেসকে ডিসকোয়ালিফাইড করে দেয় অলিম্পিক আয়োজক কমিটি। যদিও ম্যাচে বেশ ব্যবধানে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের বক্সার নিকা।

এই প্রসঙ্গে নিকা জানান, বাল্লার মাউথগার্ড পরা ছিল। তাই দাঁত দিয়ে কামড় বসাতে পারেননি। তিনি সম্ভবত আমার গালে কামড় দিতে গিয়েছিলেন। আমিও ঘর্মাক্ত অবস্থায় ছিলাম। তাই বাল্লার মুখেই ঘাম ঢুকেছে। আমার কিছু হয়নি।

আরও পড়ুন

×