নেইমারের ভাবনায় অলিম্পিক
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:০০
গোল করেছেন নেইমার, কিন্তু জিতল না তার দল পিএসজি। তাও আবার জোড়া গোল। তবু দিন শেষে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুস্ট থাকতে হলো। অবশ্য এ নিয়ে নেইমারের তেমন একটা আক্ষেপ নেই। চোট কাটিয়ে ফর্মে ফেরাটাই তো তার জন্য বড় কিছু।
ম্যাচের পর এমন আভাস দেওয়ার পাশাপাশি দেশের জার্সিতে গায়ে জড়ানোর কথাই বলেছেন। চোটের কারণে সর্বশেষ ঘরের মাঠে কোপা আমেরিকায় ছিলেন দর্শক হয়ে। তারও আগে বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর ব্রাজিলও অনেকটা পথ গিয়ে শূন্যহাতে বাড়ি ফেরে। তবে এবার নতুন করে সবকিছু সাজাতে চান নেইমার।
এ বছর বড় দুটি আসর। এক অলিম্পিক, দুই কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতায় সর্বোচ্চ দৌড়টাই দিতে চান নেইমার। সেইসঙ্গে ব্রাজিলকে উপহার দিতে চান দারুণ কিছু, 'ফর্মে ফেরাটা আনন্দের। তবে আমি এখন কোপা আর অলিম্পিকের অপেক্ষায় আছি।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- নেইমার
- ব্রাজিল-পিএসজি
