ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অ্যাপল কেন সেলিব্রিটির পছন্দ

অ্যাপল কেন সেলিব্রিটির পছন্দ
×

টিম কুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:০৯

অ্যাপল স্বপ্নদ্রষ্টা স্টিভ জবস চলে যাওয়ার পর যোগ্য উত্তরসূরি হিসেবে আইফোন উন্নয়নে তারই ধারাবাহিকতা নিয়ে কাজ করছেন টিম কুক। ঠিক কী কারণে বিশ্বের তাবৎ তারকা আইফোন পছন্দ করেন, তা নিয়ে গবেষণায় কয়েকটি বিশেষ কারণ সামনে এসেছে। অ্যান্ড্রয়েড ফোন নয়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল নির্মিত আইফোন ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিশ্বের নামিদামি সব তারকা। কিন্তু কেন এমনটি হয়, সে প্রশ্নের উত্তর খুঁজতে সামনে এলো বেশ কিছু তথ্য।

অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বিশ্বের জনপ্রিয় খেলোয়াড় বা শিল্পপতি– সব ধরনের তারকার প্রথম পছন্দ যেন আইফোন। অবশ্য এমনটি হওয়ার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। সবার আগে যে কারণটি সামনে আসে, তা হলো নিরাপত্তা।

বিশেষজ্ঞরা বলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোন বেশি নিরাপত্তা দেয়। চাইলে বা সহজেই হ্যাক করার উদ্দেশ্যে সাইবার চক্র আইফোনে প্রবেশ করতে পারে না। এতে তথ্য সুরক্ষিত থাকে। 

বিশ্বের অনেকে আইফোনকে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করেন। এ কারণে তারকাদের মধ্যে আইফোন বেছে নেওয়ার প্রবণতা বেশি। সাধারণ গ্রাহকের তুলনায় সেলিব্রিটির ব্যস্ততা অনেক বেশি। ফলে অ্যান্ড্রয়েড ফোন অনেক সময় তাদের চাহিদা ও নিরাপত্তার শর্ত পূরণে ব্যর্থ হয়। তারকাদের কাছে স্মার্টফোন জরুরি সব কাজের যন্ত্র হিসেবে বিবেচিত। ঠিক এ কারণে তাদের স্বয়ংক্রিয় পছন্দ হয়ে গেছে আইফোন।

সমীক্ষা বলছে, তারকার স্মার্টফোনে খুব বেশি অ্যাপ প্রয়োজন হয় না। প্রতিদিনের কাজে ব্যবহারযোগ্য সব টুল ডাউনলোড করে থাকেন তারা। অন্যদিকে, প্রয়োজনীয় সোশ্যাল প্ল্যাটফর্ম ও কিছু বিনোদন অ্যাপ স্মার্টফোনে ব্যবহার করেন সেলিব্রিটিরা।

আইফোন ব্যবহারে অন্য সব ফোনের তুলনায় ভালো অভিজ্ঞতা দেয়। অনেকে বলেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিছু না কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা সামনে আসে। তারকারা ঝুটঝামেলা পছন্দ করেন না। ফলে বাজেট বেশি হলেও আইফোনেই ভরসা খুঁজে পান তারা।

আরও পড়ুন

×