ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিচারে যেসব সুবিধা নবায়ন করবে গুগল

ফিচারে যেসব সুবিধা নবায়ন করবে গুগল
×

মুস্তফা তৌহিদ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩০

চলতি বছরে বেশ কিছু ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। এরই ধারাবাহিকতায় কয়েকটি পরিষেবা উদ্ভাবনের কথা বলেছে সংস্থাটি। ভয়েস কমান্ডে গুগল অ্যাসিস্ট্যান্টের  বহুমাত্রিক ফিচারে বাড়তি কিছু সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড পরিষেবা

যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আর সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্টে নির্ভরশীল হয়ে থাকেন, সে ক্ষেত্রে কিছুটা বাড়তি সুখবর পাওয়া যাবে বলে প্রত্যাশা সবার।

অন্যদিকে, সংস্থাটি তাদের অ্যাসিস্ট্যান্ট ফিচারে বেশ কিছু সুবিধা বন্ধ করার আগাম ঘোষণা দিয়েছিল। জানা গেছে, ভয়েস কমান্ড ছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্টের কয়েকটি ফিচার গত বছরে বন্ধ করেছে সংস্থাটি।

বিশেষ করে গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েস কমান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অতীতে জনপ্রিয় কিছু ফিচার বন্ধ করা হয়েছিল।

উদ্ভাবনী গুগল সূত্রে জানা গেছে, তারা গ্রাহকের প্রত্যাশা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছে। সময়োপযোগী চাহিদা পূরণে নিয়মিত কাজ চলছে। ভক্তরা যেসব প্রযুক্তি ব্যবহার করছেন, তাতে উদ্দেশ্য নিয়ে বাড়তি বিনিয়োগ করছে গুগল। বিপরীতে সময়ের প্রয়োজনে অনেক উন্নয়নকে বিদায় বলতে হয়েছে।

স্মার্টফোন থেকে অডিওবুক কাস্ট করা গেলেও প্লে বা নিয়ন্ত্রণ করা নিয়ে প্রত্যাশা বেড়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মিডিয়া অ্যালার্ম, রেডিও অ্যালার্ম, মিউজিক অ্যালার্ম সেট করার সুবিধা আগেই বন্ধ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট দিয়ে কুকবুকের রেসিপি ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরে বিধিনিষেধ কাজ করেছে।

ইউটিউবে বিষয়ভিত্তিক সার্চে মিলবে বাড়তি সুবিধা। স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিভাইসে স্টপওয়াচ পরিচালনার সুযোগ ছিল সীমিত।

কলিং ও টেক্সট মেসেজের সুবিধা এখনও বহাল। ভয়েস কমান্ডে ইমেইল,অডিও-ভিডিও মেসেজ পাঠানো বন্ধ হয়েছে। গুগল ক্যালেন্ডার ভয়েস কমান্ডের মাধ্যমে ইভেন্ট রি-শিডিউল সম্ভব হবে না।
গুগল ম্যাপে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের ব্যবহারে নিষেধাজ্ঞা টানা হয়েছে। অর্থাৎ ড্রাইভিং মোডে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মিডিয়া কন্ট্রোল আর কলিং ও মেসেজিং সুবিধা পাওয়া যাবে না।
স্মার্ট ডিসপ্লে ও স্পিকারের মাধ্যমে কলিং করা যাবে; কিন্তু কলার আইডি থাকবে অদৃশ্য। ঘুমের সারসংক্ষেপ তথ্য শুধু গুগল স্মার্ট ডিসপ্লেতেই উপভোগ করা যাবে।

আরও পড়ুন

×