লাইফস্টাইল আউটলেটে এবার মেটা গ্যাজেট
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১১:৫৫
বাংলাদেশে মেটা ও গুগল উদ্ভাবিত গ্যাজেটের চাহিদা তৈরি হচ্ছে। কিন্তু এসব গ্যাজেট নির্বাচনে প্রধান সমস্যা হলো অনুমোদিত পণ্যের নিশ্চয়তা। প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার এবং অ্যাপল অনুমোদিত রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার রাজধানীর মিরপুর ১ নম্বরে নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের সূচনা করেছে।
জানা গেছে, আধুনিক ও গ্রাহকবান্ধব ইন্টেরিয়র সমৃদ্ধ এই আউটলেটে আগ্রহীরা টেক শপিংয়ে পাবেন বাস্তব অভিজ্ঞতা। একই ছাদের নিচে পাওয়া যাবে কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন ও লাইফস্টাইল গ্যাজেট।
যার মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, মেটা, অ্যামাজন, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ইউএজি, স্পিজেন, টরাস, টুকানো, পিটাকা, স্ক্রস, গোপ্রো, স্যান্ডিস্ক, স্টারলিংক ও ডিজেআই।
সংগীতপ্রেমীর জন্য এতে বিশেষ এক্সপেরিয়েন্স জোন তৈরি করা হয়েছে। সেখানে গ্রাহকরা কয়েকটি মিউজিক ডিভাইস সরাসরি পরীক্ষা করতে পারবেন। আগ্রহীরা নিজের পছন্দের সঠিক পণ্য
নির্বাচন করতে পারবেন।
শপিং অভিজ্ঞতাকে সহজ ও সুবিধাজনক করতে দেশের ব্যাংকের মাধ্যমে থাকবে শূন্য ইএমআই সুবিধা, বিশেষ গিফট ও নির্বাচিত পণ্যে বিশেষ ছাড়ের সুবিধা। বাংলাদেশে ২০১১ সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার অফিসিয়াল ও অনুমোদিত পণ্য সরবরাহ করে আসছে।
- বিষয় :
- মেটা
