স্মার্ট গ্যাজেট
দুটি ডিসপ্লের ডিটাচেবল কিবোর্ড
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১০:২৬
বাংলাদেশে এবার অলওয়েজ ইনক্রেডিবল প্রতিশ্রুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নতুন ধারণার ল্যাপটপ উন্মোচন করা হয়েছে। নতুন উন্মোচিত চারটি মডেল হলো আসুস ব্র্যান্ডের জেনবুক ডুও, জেনবুক এস১৬, জেনবুক ১৪ আর ভিভোবুক ১৬ মডেল।
চলতি বছরে আসা জেনবুক ডুও ল্যাপটপে রয়েছে ডুয়াল-স্ক্রিন ফিচার। দুটি ১৪ ইঞ্চির থ্রিকে রেজল্যুশনের লুমিনা প্রো ওলেড টাচ ডিসপ্লে রয়েছে। দুটি ডিসপ্লে একসঙ্গে ব্যবহার করলে বড় স্ক্রিনের মতো কাজ করা যায়। এর প্রসেসর ইনটেল কোর আলট্রা এক্স সেভেন সিরিজের। ব্যাটারি ৯৯ ওয়াট ডুয়াল।
বডি সেরালুমিনিয়াম দিয়ে তৈরি। নতুন হিঞ্জ ডিজাইন, ডিটাচেবল ব্লুটুথ কিবোর্ড আর ডুয়াল ফ্যান কুলিং সিস্টেমের সুবিধা দেবে। স্ক্রিন এক্সপার্ট সফটওয়্যার দুই স্ক্রিনে একযোগে কাজ করা সহজ করে। ল্যাপটপ জেনবুক এস১৬ মডেলে রয়েছে ১৬ ইঞ্চি স্ক্রিন। এটি সেরালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ায় টেকসই ও হালকা।
প্রসেসর হলো এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজ, যা এআই দিয়ে কাজের গতি বাড়ায়। এতে থ্রিকে রেজল্যুশনের ওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উজ্জ্বলতা ১,১০০ নিট পর্যন্ত। রয়েছে ছয়টি স্পিকার। আরেকটি লাইনআপে আছে জেনবুক ১৪ মডেল। ওজন ১.২ কেজি। স্লিম বডি।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে দৃষ্টিনন্দন ডিজাইন করা যায়। ডিসপ্লে ১৪ ইঞ্চির লুমিনা ওলেড। রয়েছে থ্রিকে রেজল্যুশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফিচার। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড এআই অ্যাকসেলারেশনে তৈরি মডেল মাল্টিটাস্কিং সমর্থনযোগ্য। ব্যাটারি ব্যাকআপ টানা ১৭ ঘণ্টা।
চলতি বছরে ভিভোবুক ১৬ মডেলকে পারফরম্যান্স ও সাশ্রয়ী করে তৈরি করা হয়েছে। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজে এই কোপাইলটপ্লাস পিসি পাওয়া যাবে। এতে এআই ফিচার, দীর্ঘ ব্যাটারি লাইফ, আইপিএস ডিসপ্লে অপশন রয়েছে।
বিশেষ নিরাপত্তায় থাকছে এআই ক্যামেরা লগইন ফিচার ও মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর।
- বিষয় :
- কৃত্রিম বুদ্ধিমত্তা
