১৬ নভেম্বর ডিজিটাল ডিভাইস এক্সপো শুরু
×
প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ১২:০০
আইসিটি বিভাগ, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী 'ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২২'। আগামী ১৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি শহরে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও রংপুর) স্থানীয় পর্যায়ে 'ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২২' অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনী আয়োজন উপলক্ষে আইটি পণ্য উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে 'মিট অ্যান্ড গ্রিট' শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক আলতাফ হোসেইন, এটুআইর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য দেন। এ সময় বেসিস, বাক্য, আইএসপিএবি, ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
