আনুষ্ঠানিক ভাবে যাত্রা করল 'সোপিয়া'
নুরুল হাসান সোহান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:৫২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:৫২
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’ । রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিস সফটএক্সপো ২০২৩ এর এই প্রদর্শনীতে অফিসিয়ালি ভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও প্লাটফর্ম সোপিয়া (Soppiya)। বাংলাদেশ ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে শুক্রবার বিকেলে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোপিয়া ইনোভ্যাশন লিমিটেড এর ম্যানিজিং ডিরেক্টর মো. একরামুল হক। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনীতে soppiya এর স্টলে থাকছে ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েব সাইট খোলার মাধ্যমে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার জিতার সুযোগসহ নানা আয়োজন।
সোপিয়ার নির্বাহী পরিচালক আসাদ বিন আব্দুল্লাহ বলেন, সোপিয়া হলো একটি saas-ভিত্তিক cms প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ৩০ মিনিট সময়ে নিজেই তৈরি করে নেওয়া যাবে প্রফেশনাল ই-কমার্স, ব্লগ,পোর্টফোলিও এবং ওয়েবসাইট একদম বিনামূল্যে। এতে করে অনলাইন প্লাটফর্মে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের আর্থ সামাজিক ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
সুবিধাজনক প্যাকেজ, থিম, প্লাগইন, উইজেট, হোস্টেড সল্যুশন এবং উন্নত প্রযুক্তিসহ মান সম্পন্ন ই-কমার্স ওয়েবসাইট ,ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সমাধান প্রদানের উপর গুরুত্ব দিয়ে প্লাটফর্মটি বাজারে আনা হয়েছে বলে জানান তিনি। যাদের কোন কোডিং বা প্রযুক্তিগত জ্ঞ্যান নেই তারাও একটি সুন্দর ওয়েব সাইট সেট আপ করতে পারবেন এই সোপিয়ার মাধ্যমে।
বেসিস সফটএক্সপোর উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
- বিষয় :
- সোপিয়া
- যাত্রা শুরু
