ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রংপুরে বিপিও সামিট করল বাক্কো

রংপুরে বিপিও সামিট করল বাক্কো
×

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ০৬:৪০

বিপিও শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণ, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো এবং সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মকে সচেতন করাসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে সারাদেশে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’।

রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা– যা হবে জ্ঞান, তথ্য ও প্রযুক্তিচর্চায় অনন্য। এটি বাস্তবায়নে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। রংপুরে বাক্কোর আয়োজনের মাধ্যমে প্রশাসনিক পর্যায়ে আমরা যারা আছি, তারা আরও সচেতন হলাম করণীয় সম্পর্কে। স্থানীয় বিপিও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ও ফ্রিল্যান্সারদের সার্বিক সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বক্তব্য রাখেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক মুসনাদ ই আহমেদ, বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাব-কমিটির চেয়ারম্যান মৃধা মো. মাহফুজ-উল-হক চয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপায়ার্ড আইটি প্রতিষ্ঠাতা সৈয়দ মুহীউদ্দীন ফাহাদ ও রংপুর জুবিসফট ইনচার্জ মো. জাকারিয়া।

রংপুর জেলা প্রশাসক সভাকক্ষে বিপিও সামিটের অংশ হিসেবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে পলিসি ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। সামিট আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আয়েশা সার্ভিসেস, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, সিনার্জি সলিউশনস, ব্যাংক এশিয়া, মিনিস্টার হাই-টেক পার্ক, উইজডম ভ্যালি ও স্কাইটেক সলিউশনস। দিনব্যাপী চলে কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকরি মেলা।

আরও পড়ুন

×