ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘লজিটা’ সফটওয়্যার

ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘লজিটা’ সফটওয়্যার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৫:১৯

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের ডেলিভারি এবং লজিস্টিকস সফটওয়্যার ’লজিটা’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই পুরষ্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

চ্যাম্পিয়ন হিসেবে এসএসএল ওয়্যারলেস পেয়েছে এশিয়ার আইসিটি অস্কার খ্যাত ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ড ২০১৯’- এ অংশগ্রহণের সুযোগ। আগামী ১৭-২২ নভেম্বর ভিয়েতনামের হা লং বেতে এই মেগা অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রদূত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে এসএসএল (সফটওয়্যার শপ লিমিটেড) ওয়্যারলেস। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে, সর্বোপরি মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করেছে।

আরও পড়ুন

×