ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবার অভিযুক্ত হলো জনপ্রিয় অ্যাপ

আবার অভিযুক্ত হলো জনপ্রিয় অ্যাপ
×

আরেক দফা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে সমস্যা তৈরি হয়েছে

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৭:১৩ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ২০:৪১

| প্রিন্ট সংস্করণ

চলতি বছরে আরেক দফা সমস্যায় অভিযুক্ত হলো জনপ্রিয় সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারে নতুন করে সমস্যায় পড়েছেন সারাবিশ্বের অনেক গ্রাহক।

বিশেষ করে লগইন ও ডিভাইসের সঙ্গে চ্যাটের ক্রমানুসার সমস্যার অভিযোগ তুলেছেন বেশির ভাগ ভুক্তভোগী। অনেকে হঠাৎ এই পরিষেবা বিঘ্নে বেশ অসুবিধায় পড়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য বলছে, শুক্রবার সকালে হঠাৎ করেই এমন অভিযোগ আসতে শুরু করে। পরে তা বেড়ে যায়। সময় যত গড়িয়েছে, ভুক্তভোগীর সংখ্যা ততই বেড়েছে। এখনও অনেকে সমস্যার কথা বলছেন। এ ঘটনার কারণ শনাক্ত ও তার সমাধানে কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্যোগ নেয়।

অনেকে এক্স বার্তায় এই অ্যাপ ব্যবহারে নিজেদের সমস্যা ও অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করেছেন। অনেকে প্রশ্ন করেছেন, সবার জন্য কি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়েছে? কয়েক ঘণ্টা ধরে আইফোনে লগইন করার চেষ্টা করছি। কিন্তু লিঙ্কড ডিভাইসে এই অ্যাপ একেবারে কোনো কাজ করছে না। এমন অভিযোগ থেকে বোঝা যায়, সমস্যাটি একেবারে সহজ নয়। সারাবিশ্বের অনেকেই এমন সমস্যার সম্মুখীন হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ প্রধানত ফোনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে। ডিভাইসে ইন্টারনেট সংযোগ ও সার্ভার ঠিকঠাক কাজ না করলে এমন সমস্যার উদ্ভব হয়। অনেক সময় কারিগরি ত্রুটি, সার্ভার আপডেট বা সাময়িক নেটওয়ার্ক সমস্যার কারণে এমন পরিষেবার বিঘ্নের ঘটনা ঘটে।

কী বলছে মেটা

যদিও এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও এই অ্যাপের মূল সংস্থা মেটার তরফ থেকে কোনো ধরনের দাপ্তরিক বিবৃতি প্রকাশ করা হয়নি। সাধারণত এমন সমস্যা শনাক্তের পর কয়েক ঘণ্টার মধ্যেই একে ত্রুটিমুক্ত করা হয়।

যা করতে হবে

হুটহাট সৃষ্ট এমন সমস্যায় সাধারণ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  প্রথমে ডিভাইস ও পিসির ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা, ত যাচাই করতে হবে।

এই অ্যাপের সর্বশেষ আপডেট হয়েছে কিনা, তা দেখতে হবে। ওয়েব সংস্করণ থেকে লগআউট হয়ে পুনরায় লগইন পরীক্ষা করতে হবে।

নিজের ব্যবহৃত ব্রাউজার রিফ্রেশ করতে হবে। তাৎক্ষণিক জরুরি প্রয়োজনে অন্য ব্রাউজার ব্যবহার করতে হবে।
 

আরও পড়ুন

×