লগআউট না হওয়ার ঝুঁকি
লগআউট না হলে যেসব ঝুঁকি তৈরি হয়
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৭:১৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ২২:২৬
| প্রিন্ট সংস্করণ
নিজের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেলে অন্যরা আদৌ দেখতে পায় কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়।
যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে লগআউট (বিশেষ করে ফেসবুক) হয়ে যাওয়া খুবই জরুরি ও কার্যকর। অনেক সময় দরকারি কোনো কাজ থাকলে তাতে মনোযোগ দিতে ফেসবুক লগআউট করা শ্রেয়।
অন্যরা কী দেখে লগআউট হলেও অন্যরা আরেকজনের প্রোফাইল দেখতে পাবেন। লগইন থাকলেও যেমন সার্চ বা নিউজ ফিডে আসেন, ঠিক তেমনি লগআউট হয়ে থাকলেও প্রক্রিয়াটি সচল থাকে। সুতরাং লগআউট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ‘হাইড’ হয়ে যাওয়ার দুশ্চিন্তার কিছু নেই। অন্য কোনো দরকারি কাজে মনোযোগ দেওয়ার জন্য মিডিয়াটি থেকে লগআউট থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
লগআউট হলে কি মেসেঞ্জারেও লগআউট হয় এর উত্তর হবে– না। ফেসবুক থেকে লগআউট হলে মেসেঞ্জার থেকে লগআউট হয় না।
যদি ফেসবুক থেকে লগআউট হয়ে যান, এতেই মেসেঞ্জার সচল থাকে। দুটি অ্যাপের ডেভেলপার মেটা হলেও পুরোপুরি স্বাধীনভাবে কাজ করে ফেসবুক আর মেসেঞ্জার। সুতরাং ফেসবুক থেকে লগআউট হলেও মেসেঞ্জার থাকবে অ্যাকটিভ।
লগআউট কতটুকু জরুরি
টানা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক ক্ষতির শঙ্কার কথা গুরুত্বের সঙ্গে বলেছেন মানসিক ডাক্তাররা।
এতে কারও চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে; বাড়তে পারে ভার্চুয়াল উৎকণ্ঠা-উদ্বেগ। জরুরি কাজ, যেমন– পরিপূর্ণ বিশ্রাম, পড়াশোনা, শরীরচর্চার ক্ষেত্রে মনোযোগ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রবল বলে গবেষণায় প্রমাণ হয়েছে।
