ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দুর্বল নেটওয়ার্কের পেছনে যত কারণ

দুর্বল নেটওয়ার্কের পেছনে যত কারণ
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

বিশ্বের অনেক দেশে এরই মধ্যে সিক্সজি পরিষেবা নিয়ে পরীক্ষা চলছে। উল্টোদিকে অনেক দেশে স্থানীয়ভাবে এখনও ফাইভজি পরিষেবার সুফল পৌঁছায়নি। ফলে অনেকে দুর্বল নেটওয়ার্ক, বারবার কল ড্রপ, মানহীন ভয়েস কোয়ালিটি ও ধীরগতির ইন্টারনেটের সমস্যা থেকে বের হতে পারেন না। সমস্যার জন্য সব সময় স্থানীয় অপারেটরকে দোষারোপ করা যুক্তিযুক্ত নয়। এসব সমস্যায় ফোনের সেটিংস বা অবস্থানের চারপাশের পরিবেশের কারণে সিগন্যাল দুর্বল হয়।

ভালো নেটওয়ার্কে ফিরতে
সুনির্দিষ্ট কিছু কাজ করলে নেটওয়ার্কের মান বাড়ানো যায়। অ্যারোপ্লেন মোড এর মধ্যে অন্যতম। প্রথমে ডিভাইসের অ্যারোপ্লেন মোড সক্রিয় করে ১০ থেকে ২৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর সেটি বন্ধ করে পুনরায় স্বাভাবিক সেটিংসে ফিরতে হবে। 
ফলে ব্যবহৃত ডিভাইস নতুন করে কাছাকাছি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। এতে অনেক ক্ষেত্রে সিগন্যালের মান ভালো পাওয়া যাবে।

রিস্টার্ট করার সুফল
অনেক ক্ষেত্রে সাধারণ নেটওয়ার্ক সমস্যার সমাধানে ফোন রিস্টার্ট করা বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। রিস্টার্টের পর ডিভাইসটি সবচেয়ে কাছের মোবাইল টাওয়ারের সঙ্গে 
নতুন করে সংযোগ তৈরি করে।
সঠিক নেটওয়ার্ক নির্বাচন
অনেক অঞ্চলে এখনও ফাইভজি বা ফোরজি পরিষেবার মান বেশ দুর্বল। তাই অটো মোডের বদলে প্রয়োজন বুঝে ফোরজি বা থ্রিজি 
নির্বাচন করলে ইন্টারনেট ও কলের মান অনেকাংশে ভালো ফল দেয়।

সিমকার্ড
যদি সিমকার্ডের চারপাশে ধুলা বা ময়লা জমে, তাহলে এটি নেটওয়ার্ক সমস্যার কারণে হয়। পুরোপুরি ফোন বন্ধ করে সিম বের করে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে আবার তা স্লটে বসালে সিমকার্ড ভালো নেটওয়ার্কে রিসিভ করে। 
বাসা বা অফিসের লিফট, বেজমেন্ট, মোটা কংক্রিটের দেয়াল বা বড় বাড়ির ভেতরে মোবাইল সিগন্যাল দুর্বল হতে পারে। পরিবেশে এমন বাধা তৈরি করলে জানালার কাছে বা উন্মুক্ত জায়গায় গেলে নেটওয়ার্কের মান বেশ ভালো হয়ে যায়।
অনেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ বলছেন, সাধারণ পরিস্থিতিতে এসব পরামর্শ নেটওয়ার্ক সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে বেশ কার্যকর। 
যদি দীর্ঘদিন একই সমস্যা দৃশ্যমান হয়, তাহলে নির্দিষ্ট টেলিকম পরিষেবাদাতাকে এ বিষয়ে অবহিত করতে হবে।

আরও পড়ুন

×