নিরাপদ ব্রাউজার ঝুঁকি কমায়
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৭:২৮
| প্রিন্ট সংস্করণ
ইন্টারনেটে বিচরণ করতে চাইলে ওয়েব ব্রাউজারের বিকল্প নেই। ডিজিটাল অভিজ্ঞতার এটি অবিচ্ছেদ্য অংশ। নিজের তথ্য অনুসন্ধানের চাহিদা পূরণে সাইট, অ্যাপ্লিকেশন বা পরিষেবা নিমেষে সামনে আনে ব্রাউজার। অনেকে ঠিক যেভাবে ওয়েব ব্রাউজ করে তার মধ্যে সবচেয়ে জরুরি হলো তথ্যগত সুরক্ষা। ব্রাউজার পরিষেবা পাওয়া যায় ফ্রিতে।
বলতে গেলে এটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। এটি ক্রোমিয়াম বৈশিষ্ট্যে নির্মিত।
সার্চ ইঞ্জিনে এখন জায়গা করে নিয়েছে এআই, যা গুগল ক্রোমকে অনেকটা শক্তিশালী করেছে।
ব্রাউজার ব্যবহারকারীরা অনলাইনে ব্রাউজ করার সময় গোপনীয়তা, নিরাপত্তা ও গতির প্রশ্নে সমঝোতা করতে রাজি নন। কিন্তু ট্র্যাকিং কুকিজ ও অনুপ্রবেশকারী বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ নির্ভর করে ব্রাউজারে ক্ষতিকারক বিষয়ে কতটা ব্লক রয়েছে। অনেকে ক্ষতিকারক ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখতে বেনামি ব্রেভ লেজারের ওপর নির্ভর করে।
সুরক্ষিত ব্রাউজার হিসেবে খ্যাত ব্রেভ দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে। স্মার্ট ডিভাইসের জন্য যা সহজেই অপ্টিমাইজ সুবিধা দেয়।
ব্রেভ ব্রাউজার মজিলার সহ-প্রতিষ্ঠাতা ও জাভাস্ক্রিপ্ট প্রবক্তা ব্রেন্ডন ইচ ও ব্রায়ান বন্ডি বলেন, আগামীতে ব্রাউজার হবে সবকিছুর তথ্যমাধ্যম।
অনেক গবেষক বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দাপুটে আচরণে সব ব্রাউজারই এখন অনেক বেশি ডেটা সংরক্ষণ করে। নিরাপত্তা ও প্রতিযোগিতায় ওয়েব ব্রাউজার তালিকায় গুগল ক্রোম এখনও সবার থেকে এগিয়ে। ব্রাউজার নিয়ে মাইক্রোসফটের অগ্রগতি নতুন করে চ্যালেঞ্জের পরিবেশ তৈরি করেছে। মাইক্রোসফট এডজ এখন তৃতীয় জনপ্রিয়
ওয়েব ব্রাউজার হিসেবে জনপ্রিয়।
- বিষয় :
- প্রযুক্তি