ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হিটডাউন হয় যেসব কারণে

হিটডাউন হয় যেসব কারণে
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:২৩

| প্রিন্ট সংস্করণ

অনেকে অভ্যাসের কারণে ডিভাইস চার্জ করার সময় অজান্তে কিছু ভুল করে বসেন। এ সময়ে ব্যাটারি সক্ষমতা বাড়ার সঙ্গে বেড়েছে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা। ডিভাইস পুরোনো হলে গরম হতে পারে গ্যাজেট; নষ্ট হতে পারে চার্জার পোর্ট ও কেবল। এতে ভেতরের সার্কিট গলে যাওয়ার ঝুঁকি রয়েছে। ঘটতে পারে অনেক রকমের বিপত্তি। স্মার্টফোনের জন্য সব সময় গুণগত মান বা চেনাজানা ব্র্যান্ডের চার্জারে ভরসা করতে হবে। কম দামি বা অচেনা চার্জারে চার্জ হয় ধীরে। ঠিক তেমনই বাড়তি গরম হওয়ার শঙ্কা রয়েছে। তাই যে ডিভাইস ব্যবহার করছেন, সব সময় চেষ্টা করবেন ওই ব্র্যান্ডের নিজস্ব চার্জার ব্যবহার করতে।
এতে ফোনে কোনো রকম বাড়তি উত্তাপ ছড়াবে না। অতিরিক্ত তাপমাত্রায় ফোনের হিটডাউন হতে পারে। ফলে ফোন নিজে থেকেই হুট করে রিস্টার্ট বা শাটডাউন হয়ে যায় অনেক সময়। চার্জারে যদি কোনো রকম সমস্যা দৃশ্যমান হয়, যেমন– আলগা কানেকশন, প্লাগে ফাটল বা তার ফেটে যাওয়া, তার গরম হয়ে যাওয়া, তাহলে দ্রুত ও প্রথমেই তা ঠিক করতে হবে, ত্রুটিমুক্ত করতে হবে সমস্যা। শেষমেশ চার্জার অতিরিক্ত গরম হলে ভেতরের সূক্ষ্ম সার্কিট পুড়ে যেতে পারে। তাপমাত্রা বেশি থাকলে আর শীতাতপের বাইরে থাকলে নিশ্চিতভাবে চার্জের 
সময় হ্যান্ডসেটে বাড়তি গরম অনুভূত হবে। 
শতভাগ চার্জ হওয়ার আগেই চার্জার থেকে ডিভাইসকে বিচ্ছিন্ন করা শ্রেয়। অনেক ক্ষেত্রে ডিভাইস চার্জ হওয়ার পরও অজ্ঞাতে চার্জারটি প্লাগ-ইন রয়ে যায়। যদি এমন অভ্যাস থাকে, তবে এখনই তা পরিহার করতে হবে। পুরোনো ডিভাইস শতভাগ চার্জ হওয়ার আগেই একে আনপ্লাগ করতে হবে। এতে ফোনে বাড়তি উত্তাপ ছড়াবে না।

আরও পড়ুন

×