ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্মার্ট চশমা শিক্ষার্থীর জন্য উপযোগী নয়

স্মার্ট চশমা শিক্ষার্থীর জন্য উপযোগী নয়
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৭:৪৬

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে স্মার্ট প্রযুক্তির অপ্রতিরোধ্য উন্নয়নের সঙ্গে বেড়েছে হাজারো শঙ্কা। স্মার্টগ্লাস এর মধ্যে অন্যতম। বিশেষ এই চশমার সহায়তায় ছবি তোলা, ভিডিও ধারণ ও রেকর্ড করা, ফোনে কথা বলা থেকে শুরু করে এআইর ঝটপট সহায়তা নেওয়া সহজ হয়েছে। কিন্তু এই ভবিষ্যৎমুখী প্রযুক্তির অন্তরালে ব্যক্তি-তথ্যের গোপনীয়তা কতটা সুরক্ষিত, তা নিয়ে বিশেষজ্ঞরা এখন উদ্বিগ্ন।
ইতোমধ্যে শিশুর গোপনীয়তার সুরক্ষায় নরওয়ের রাজধানী অসলোয় স্কুলে এই স্মার্ট গ্লাস নিষিদ্ধ 
করার সিদ্ধান্ত সারাবিশ্বে আলোচনার কারণ হয়েছে। অনেক দেশের সরকার এ নিয়ে বিপাকে।

জরুরি হলো নিষেধাজ্ঞা 
অসলোর প্রশাসন স্কুলের সব শ্রেণির স্তরে ও স্কুল চলাকালে পুরো সময়ে এই নিষেধাজ্ঞা বহাল রাখতে কড়া বার্তা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, স্মার্ট গ্লাসের অপব্যবহারে নিজের অজান্তেই স্কুল শিক্ষার্থীরা ছবি বা ভিডিওচিত্র ধারণা ও রেকর্ডে অভ্যস্ত হয়ে পড়বে। শিশুর ব্যক্তিগত গোপনীয়তা এতে অনেকটা ব্যাহত হওয়ার শঙ্কা থেকে যায়। বিশ্বের অনেক শিক্ষক এমন সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন। অসলো প্রশাসনের শিক্ষাবিষয়ক ডেপুটি মেয়র জুলি রেমেন এই সিদ্ধান্তের পক্ষে জোরালো যুক্তি প্রদর্শন করেছেন। তিনি বলছেন, মেটার তরফে এমন বিশেষ ক্ষমতায় স্মার্টগ্লাস আনা হয়েছে, যার মাধ্যমে কখন কে রেকর্ডের মধ্যে পড়ে যাবে, তা বোঝা অনেক কঠিন। এটি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থিও বটে।

যেসব কাজ করে স্মার্ট গ্লাস
এই স্মার্ট গ্লাস দেখতে সাধারণ চশমার মতো দৃশ্যমান হলেও এতে থাকে স্বয়ংক্রিয় প্রযুক্তি। 
এর সহায়তায় ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ ও রেকর্ড, গান শোনা, ফোনকল করা, বিদেশি ভাষার লেখা অনুবাদ করা ও এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নিমেষে যোগাযোগ করা যায়।
আপডেট কিছু মডেলে চোখের সামনের দৃশ্যত লেখা বা ম্যাপ তাৎক্ষণিক পর্যালোচনা করা যায়।

উদ্বেগের পেছনের কারণ
মেটার স্মার্ট গ্লাসে কারও অজান্তে যে কারও ভিডিওচিত্র রেকর্ড করা যায়। এর ফলে পরীক্ষার সময় নকল করার বিষয়টি নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে আসে। কারও মুখ শনাক্ত করা ছাড়াও বেশ কিছু বিষয়ে এ প্রযুক্তির অপব্যবহার হওয়ার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে অসলোয় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শিক্ষার্থী ও শিশুর নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই 
এর প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন

×