ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তারহীন সংযোগে সুরক্ষা আগে

তারহীন সংযোগে সুরক্ষা আগে
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

ব্যক্তিজীবনের গোপন তথ্যের সুরক্ষায় ঝুঁকির বিষয়ে ধারণা না থাকলে বিপদমুক্ত হওয়া যায় না। ব্লুটুথ সংযোগের যত্রতত্র ব্যবহারের কারণে অনেক সমস্যা তৈরি হয়। নিরাপত্তা ঝুঁকি এর মধ্যে অন্যতম। ব্লুবাগিং হলো সাইবার হামলার আরেকটি আধুনিক রূপ। যেখানে হ্যাকাররা ব্লুটুথ ডিভাইসে নিয়ন্ত্রণ নেয়।
ফলে ভুক্তভোগীর অনুমতি ছাড়াই কল ও মেসেজে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করে অপচক্র। সচেতন হলে ব্লুটুথ ডিভাইসে পরিষেবা আক্রমণ প্রতিহত করা সম্ভব। অনুমতি নেই এমন সংযোগের অনুরোধ গ্রহণ করলে ডিভাইসে ম্যালওয়্যার রেন্ডার প্রক্রিয়া শুরু হয়। ফলে ডিভাইস ব্যবহারে বাধার সৃষ্টি হয়। হুট করে সিস্টেম ক্র্যাশ হতে পারে। ব্লুটুথ সংকেত সীমিত দূরত্বে কাজ করে। কিছু বিশেষ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অপচক্র ডেটা বা কথোপকথন হ্যাক করতে পারে। ব্লুটুথের মাধ্যমে পাঠানো অপরিচিত তথ্য বা আহ্বান অবশ্যই স্পর্শকাতর হিসেবে আমলে নিতে হবে। বিশেষ এমআইটিএম পদ্ধতির কৌশলে যে কেউ ব্লুটুথ ডিভাইসে আন্তঃযোগাযোগে বিঘ্ন সৃষ্টি করে। এতে তথ্যের গোপনীয়তা শিথিল হয়ে পড়ে। ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার ডেটা ডিভাইসে স্বয়ংক্রিয় আপলোড হয়ে স্মার্টফোনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দেয়।

আরও পড়ুন

×