ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেলজিয়াম

ফুয়েন্তে বললেন, স্পেনের ‘সবচেয়ে কঠিন পরীক্ষা’ নেবে বেলজিয়াম

এবারের বিশ্বকাপে আসরের অন্যতম ফেভারিট হিসেবেই অংশ নিয়েছে স্পেন। শুধু তকমা নয়, মাঠেও তার প্রমাণ দিয়েছে স্প্যানিশরা। দুর্দান্ত রক্ষণভাগ, বলের নিয়ন্ত্রণ ও আক্রমণভাগের ধারাবাহিকতায় নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমনকি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলও হজম করেনি দলটি। তবুও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না স্প্যানিশ কোচ। তার মতে, টুর্নামেন্টে এটাই হতে যাচ্ছে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা।

আপডেটঃ ১০ জুলাই ২০২৬ | ১৬:৩৭
ফুয়েন্তে বললেন, স্পেনের ‘সবচেয়ে কঠিন পরীক্ষা’ নেবে বেলজিয়াম

ভিলেন থেকে নায়ক, ওয়েবসাইট খুলে ক্ষমা চাইছেন ভক্তরা

হেয়ালি ও কঠোর কোচ হিসেবে খানিকটা ‘দুর্নাম’ আছে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়ার। দলের কে কত বড় তারকা বা বেলজিয়াম সমর্থকদের চাওয়া-পাওয়া নিয়ে তেমন মাথা ঘামান না ফরাসি এই কোচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মিসর ও ইরানের বিপক্ষে দলের নড়বড়ে পারফরম্যান্সে সমর্থকদের একটা অংশ ক্ষুব্ধ হয়। ‘জি’ গ্রুপে থাকা রেড ডেভিলস দল টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে এবং ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করে। বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় থাকা রুডি গার্সিয়ার শিষ্যরা গ্রুপের শেষ ম্যাচে দুর্বল নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।

আপডেটঃ ১০ জুলাই ২০২৬ | ১১:১০
ভিলেন থেকে নায়ক, ওয়েবসাইট খুলে ক্ষমা চাইছেন ভক্তরা

সর্বশেষ