গাছ থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের
প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০১:৩০ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ০১:৩০
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ থেকে পড়ে শেখ সাদী (৫৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ সাদী সদর ইউনিয়নের সোনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের চাচাতো ভাই রেজাউল ইসলাম জানান, তাদের বাড়ির পাশে নিজেদের একটি সজনে গাছ আছে। সকাল সাড়ে সাতটার দিকে তার চাচাতো ভাই ওই গাছে সজনে পাড়তে ওঠেন। হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
নিহত শেখ সাদীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। দুপুরে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।