ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

'প্রেমিকের' ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

'প্রেমিকের' ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
×

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:১৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:২৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুরের এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। দেখা করার জন্য ডেকে নিয়ে কথিত প্রেমিক ও তার বন্ধুরা মেয়েটির ওপর ওই পাশবিকতা চালায়। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রী থানায় মামলা করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যার সঙ্গে মোবাইল ফোনে প্রেম হয় ওই ছাত্রীর। ঘটনার দিন দেখা করতে এসে মেয়েটিকে বোয়ালমারী উপজেলার ঘোষপুরের মধুমতীর চরে নিয়ে যায় নাসির। সেখানে নাসিরসহ তার বন্ধুরা তাকে ধর্ষণ করে। অন্য অভিযুক্তরা হলো ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভিরু মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল, নিখিল চন্দ্র মণ্ডলের ছেলে তারেক মণ্ডল, সঞ্জিত মণ্ডলের ছেলে সৈকত মণ্ডল এবং সোহরাব মোল্যার ছেলে নাসির মোল্যা। পুলিশ তারেক মণ্ডল, সৈকত মণ্ডল ও নাসির মোল্যাকে গ্রেপ্তার করেছে।

বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হবে।

আরও পড়ুন

×