ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কিশোরীকে শাক দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ

কিশোরীকে শাক দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:০৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:১৭

নিজের গাছের লাউ শাক দেওয়ার কথা বলে ১৪ বছরের এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায় আক্তার হোসেন নামের এক যুবক। এরপর দুই হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় তোলপাড়। মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকায় এ ঘটনা ঘটে।

আক্তার হোসেন একই এলাকার সুলতানের ছেলে। শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, মঙ্গলবার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে আক্তার হোসেনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীর প্রতিবেশী আক্তার হোসেন লাউ শাক দেওয়ার কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ঘরে মুখ ও দুই হাত বেঁধে তাকে ধর্ষণ করে। এরপর মুখের বাঁধন খুলে গলায় ছুরি ধরে কাউকে কিছু না জানানোর জন্য হুমকি দেয়।

এ ঘটনায় আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার এসআই আশরাফুলতাহ জানান, বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।

আরও পড়ুন

×