টেকনাফ স্থলবন্দর দিয়ে এলো ১৩৮৯ মেট্রিক টন পেঁয়াজ
ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:২১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:৩২
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর দিয়ে এখনো আসছে পেঁয়াজ। বুধবার একদিনেই মিয়ানমার থেকে স্থল বন্দরে এসেছে ১৩৮৯ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন এসেছে ৫২৩ দশমিক ৫০৩ মেট্রিক টন পেঁয়াজ। তবে আগের তুলনায় আবার পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে।
দেশের চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেয়াঁজ আমদানি করছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে সেদেশ থেকে পেয়াঁজ আমদানি বৃদ্ধি করা হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন। তিনি বলেন, মিয়ানমার থেকে এ স্থল বন্দরে প্রায় ১৩৮৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে মিয়ানমার থেকে আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে। আমদানীকৃত পেয়াঁজ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
এর মধ্যে ২৮৫ দশমিক ১৪০ মেট্রিক টন করে বেশি পেয়াঁজ আমদানি করেন ব্যবসায়ী এমএ হাশেম, বাহাদুর ও সজিব। এছাড়া ব্যবসায়ী সৈয়দ করিম আমদানি করে ১২৪ মেট্রিক টন পেয়াঁজ।
শুল্ক বিভাগ জানায়, চলতি মাসে বুধবার দিনে মিয়ানমার থেকে ১৪ হাজার ৪৫২ দশমিক ৮৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তার মধ্যে বুধবার ১২ ব্যবসায়ীর কাছে আসা ১৩৮৯ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়। এর আগের দিন ৫২৩ দশমিক ৫০৩ মেট্রিক টন পেঁয়াজ আসে। এছাড়া গতবছরের ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে এখনও পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানি পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করে সরবরাহ করা হয়েছে।
- বিষয় :
- পেঁয়াজ আমদানি
- টেকনাফ স্থলবন্দর
- কক্সবাজার
