ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দোকানের বেঞ্চে বসা নিয়ে সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দোকানের বেঞ্চে বসা নিয়ে সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
×

নিহত রনি হওলাদার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০০:১১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০২:৪৫

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে একটি দোকানের বেঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রনি হওলাদার (১৫) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। রনি এ বছরে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানান, বনগ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ ও মাতব্বর নতুন মোল্লার মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন মোল্লাকে আজিজুরের লোকজন মারপিট করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে বনগ্রামের একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্রে করে দু’গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাইভেট পড়ে ফেরার সময় এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার সংঘর্ষের মধ্যে আজিজুরের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সার্কেল মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বনগ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় এক ছাত্র মারা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। পুলিশ অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। 

সাবেক ইউপি সদস্য আজিজুর শেখের ভাবি বেবি বেগম বলেন, এ ঘটনার পর আজিজ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। বিক্ষুব্ধরা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। 

নিহত এসএসপি পরীক্ষার্থীর পিতা আনোয়ার হাওলাদার বলেন, আমার ছেলে রনি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে সময় দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। আজিজুর শেখ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। 

আরও পড়ুন

×