ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পঞ্চাশোর্ধ ব্যক্তি গ্রেপ্তার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পঞ্চাশোর্ধ ব্যক্তি গ্রেপ্তার
×

অভিযুক্ত মো. নুরুন্নবী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৫

চট্টগ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের হালিশহর থানার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. নুরুন্নবী নোয়াখালী জেলার সুধারাম থানার শাহাদাতপুর গ্রামের বাসিন্দা।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিপীড়নের শিকার শিশুটির মা রাতে থানায় এসে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা সমকালকে জানান, গত শুক্রবার শিশুটি বাসার পাশের দোকানে চকলেটের জন্য যায়। এসময়  প্রতিবেশী নুরুন্নবী শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায়। তার পোশাককর্মী স্ত্রী তখন কর্মস্থলে ছিলেন। এই সুযোগে শিশুটিকে যৌন নিপীড়ন চালান তিনি। কাউকে না জানাতে ভয় ভীতি দেখান। শিশুটি ভয়ে কাউকে কিছু বলেননি। শনিবার সন্ধ্যায় শিশুটিকে কাপড় পরানোর সময় শরীরে জখম দেখে তার মা জানতে চাইলে শিশুটি নিপীড়নের কথা জানান। পরে রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির মা।

আরও পড়ুন

×