ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও ২ মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও ২ মরদেহ উদ্ধার
×

দুর্ঘটনার পর জীবিত উদ্ধাররা -ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২২:১৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৩৩

বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকতে ভাসমান অবস্থায় আরও দুটি মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্রে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে দুই পুরুষের মরদেহ ভাসে থাকার খবর পাওয়া যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে। 

এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মোট ৭ দিনের মাথায় ২১ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। তার মধ্যে শিশুসহ ১৫ নারী ও ৬ পুরুষ। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড। 

আরও পড়ুন

×