ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ জন দগ্ধ

সিদ্ধিরগঞ্জের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ জন দগ্ধ
×

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-কিরণ মিয়া (৫০), হিরণ মিয়া (৩২), আপন (১২), নুরজাহান বেগম (৭০), লিপি (৩২), ইমন (২৩), মুক্তা (২০) ও কাওসার (২৫)। 

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। 

তিনি বলেন, গ্যাসের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ সদর উপজেলা উপব্যবস্থাপক মো. মামুন বলেন, আমি তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে আছি। এই মুহূর্তে কিছু জানি না। 

তবে তিতাসের ওই শাখার টেকনিশয়ান আবুল খায়ের বলেন, তিতাস গ্যাসের লাইনে পানি ঢুকে। ওই বাড়িতে তারা নিজেরা গ্যাসের চাবি অন করে পানি বের করতে গিয়ে চাবি অফ করেনি। যার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, আমাদের তিতাস গ্যাসের পাইপে কোনো লিকেজ নেই। ঘটনাস্থলে আমাদের লোকজন রয়েছে।

আরও পড়ুন

×