নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৩
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোটনাও ডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার পাউচা মাতুব্বর, ইশারত মাতুব্বর ও শাহিন মাতুব্বরের সঙ্গে একই গ্রামের জয়নাল মাতুব্বর ও বিল্লাল হোসেন বাসুমাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা উভয়পক্ষের মধ্যে ধাওয়া -পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- বিষয় :
- সারাদেশ
- সংঘর্ষ
- আধিপত্য বিস্তার
