ঘন কুয়াশায় শাহ আমানতে নামতে পারেনি পাঁচ ফ্লাইট
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৭
ঘন কুয়াশার কারণে সোমবার পাঁচটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বাধ্য হয়। সকাল ১০টার পর কুয়াশা সরে গেলে শাহ আমানতে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল খুবই কম।
এ কারণে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, মাস্কাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস-বাংলার আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে না পেরে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে চলে যায়। সকাল ১০টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
